ঝিনাইগাতী মহারশি নদীর নাব্যতা হারিয়ে আবর্জনায় স্তুপে পরিণত টনক নড়েনি কারো

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মহারশি নদীর নাব্যতা হারিয়ে আবর্জনায় স্তুপে পরিণত হয়ে দিন দিন

2026-02-24T19:06:52+00:00
2026-02-24T19:06:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইগাতী মহারশি নদীর নাব্যতা হারিয়ে আবর্জনায় স্তুপে পরিণত টনক নড়েনি কারো
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ২০৮)
X

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মহারশি নদীর নাব্যতা হারিয়ে আবর্জনায় স্তুপে পরিণত হয়ে দিন দিন দখলদারদের কবলে চলে যাচ্ছে আজও টনক নড়েনি কারো ।

 মহারশি নদীর স্রোতের পানিতে এক সময় নৌকা ও ট্রলারের মাঝিরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে নদীর তীরবর্তী এলাকায় স্থান নিয়ে মালামাল আনয়ন করতেন এবং বেদে পল্লীরা নদীর বালুর চরে বসবাস করতে দেখা গেছে । 

আজ কালের পরিবর্তে নদীর জায়গা মাটি ভরাট ও আবজর্নার স্তুপ তৈরী করে দখলে নিচ্ছে এক শ্রেণীর মানুষ । ফলে বর্ষার মৌসুমে নদীর পানি নিস্কাশন না করতে পেরে নদীর মাটির বাধঁ  ভেঙে পানি প্রবেশ করে শত শত হেক্টর আবাদি জমি,জানমাল সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে থাকে  প্রতিবছর। তখন ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখাশুনা ও শান্তনা দেওয়ার লোকের অভাব থাকে না ।

 ভুক্তভোগীরা জানান নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্যে নদী খনন ,দখলমুক্ত, আবর্জনা ফেলা বন্ধ ও বেড়িবাধঁ নির্মাণ করে সঠিক ভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হলে নদীর প্রশস্ত বাড়বে ফলে জনসাধারণের ব্যাপক উপকৃত হবে এবং বন্যার কবল গ্রাস থেকে মুক্তি পাবে নদীর তীরবর্তী এলাকার মানুষ ।

 এ নিয়ে প্রশাসন সহ জনপ্রতিনিধি ও সংসদ সদস্যরা আশ্বাস প্রদান করলেও এখনও কোন আলোর মুখ দেখেনি এলাকাবাসী । নতুন বিএনপি সরকারে নিকট সমস্যা সমাধানের জন্যে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy