ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন করবেন যে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি নেতা মো. আব্দুস সালাম ডিএসসিসির আগামী মেয়র নির্বাচনে অংশ

2026-02-24T19:36:32+00:00
2026-02-24T19:36:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন করবেন যে বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৬১)
X

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি নেতা মো. আব্দুস সালাম ডিএসসিসির আগামী মেয়র নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

আব্দুস সালাম তার পোস্টে লেখেন, কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে আগামীতে মেয়র নির্বাচন করব।

এর আগে, গত রবিবার দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আব্দুস সালামসহ বিএনপির ছয় নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন।

আব্দুস সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি এক সময় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিবের দায়িত্বও পালন করেছেন। 

২০১৮ সালের নির্বাচনে তিনি প্রার্থী হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। ওই নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

এদিকে, সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy