থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের গোলাগুলি

আন্তর্জাতিক

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে কম্বোডিয়ার বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের কথা

2026-02-24T19:46:59+00:00
2026-02-24T19:46:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের গোলাগুলি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৫৫)
X



থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে কম্বোডিয়ার বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের কথা জানিয়ে থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কম্বোডিয়া ডিসেম্বরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী সিসাকেত প্রদেশে টহলরত থাই বাহিনীর কাছে কম্বোডিয়ার সেনারা একটি ৪০ মিলিমিটার গ্রেনেড নিক্ষেপ করে। এর জবাবে থাই বাহিনী পাল্টা গুলি চালায়। তবে এতে কোনো থাই সেনা সদস্য হতাহত হননি।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পর সংশ্লিষ্ট দিক লক্ষ্য করে সতর্কতা ও আত্মরক্ষার অংশ হিসেবে এম৭৯ গ্রেনেড লঞ্চার থেকে পাল্টা গুলি ছোড়া হয়, যা সংঘর্ষবিধির আওতায় ছিল।

সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারী বলেন, কম্বোডিয়ার এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। গত ডিসেম্বরের শেষদিকে তিন সপ্তাহব্যাপী প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর ওই যুদ্ধবিরতি কার্যকর হয়।

থাই বাহিনীর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, কম্বোডিয়ার সেনা বদলির সময় নতুন সদস্যদের বিধি ও কমান্ড কাঠামো সম্পর্কে অপর্যাপ্ত ধারণার কারণে এই ঘটনা ঘটতে পারে।

দুই দেশের শতবর্ষী সীমান্ত বিরোধের সূত্রপাত ফরাসি ঔপনিবেশিক আমলে নির্ধারিত প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা নিয়ে বিরোধ থেকে। গত বছর একাধিক দফায় সংঘর্ষে সেনা ও বেসামরিক নাগরিকসহ কয়েক ডজন মানুষ নিহত হন এবং জুলাই ও ডিসেম্বর মাসে এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy