পবিপ্রবিতে ‘জাগো নারী’ ইএসডিএম শিক্ষার্থীদের কনফারেন্স রিহার্সেল শুরু

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ ‘জাগো নারী’ বাস্তবায়িত চাইল্ড-সেন্টার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (সিসিএএ) প্রকল্পের অধীনে আয়োজিত কনফারেন্স উপলক্ষে

2026-02-25T12:40:38+00:00
2026-02-25T12:40:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবিতে ‘জাগো নারী’ ইএসডিএম শিক্ষার্থীদের কনফারেন্স রিহার্সেল শুরু
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ পিএম   (ভিজিট : ১৫১)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ ‘জাগো নারী’ বাস্তবায়িত চাইল্ড-সেন্টার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (সিসিএএ) প্রকল্পের অধীনে আয়োজিত কনফারেন্স উপলক্ষে চারদিনব্যাপী রিহার্সেল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সম্মুখস্থ উন্মুক্ত প্রাঙ্গণ ‘বকুল তলা’-তে প্রথম দিনের রিহার্সেল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রস্তুতিমূলক কার্যক্রম চলে।আয়োজক কমিটি জানায়, ধারাবাহিকভাবে চারদিন রিহার্সেল অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ২ মার্চ কনফারেন্সের মূল প্রতিযোগিতা ও উপস্থাপনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম দিনের রিহার্সেল কার্যক্রম পরিদর্শন ও তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা  (ইএসডিএম) অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোহসীন হোসেন খান, অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এবং সহকারী প্রক্টর ড. মো. তারিকুল ইসলাম সজীব। তাঁরা বিভিন্ন সেগমেন্ট ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থাপনা ও প্রদর্শনীর মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন। 

রিহার্সেলে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়-এর প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশ নেন। কনফারেন্সের কাঠামো অনুযায়ী পাঁচটি সেগমেন্টে কার্যক্রম পরিচালিত হয় পোস্টার প্রেজেন্টেশন, ডিবেট সেশন, প্রপোজাল ডেভেলপমেন্ট, সাইক্লোন মডেল প্রদর্শনী এবং আর্ট এক্সিবিশন ও ওয়াল ম্যাগাজিন উপস্থাপনা।

পোস্টার প্রেজেন্টেশনে পবিপ্রবির তিনটি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি দল অংশ নেয়। ডিবেট সেশনে পবিপ্রবির দুটি দল, প্রপোজাল ডেভেলপমেন্টে চারটি দল এবং সাইক্লোন মডেল প্রদর্শনীতে একটি দল অংশগ্রহণ করে। আর্ট এক্সিবিশন ও ওয়াল ম্যাগাজিন উপস্থাপনায় দুই বিশ্ববিদ্যালয়ের একটি করে দল অংশ নেয়।

রিহার্সালের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও খাবার বিতরণ করা হয়। পরে গ্রুপ ছবি তোলা ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy