জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

জমি জবরদখল ও ধারাবাহিক প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মোশাররফ হোসেন মিল্লাত।বুধবার (২৫ ফেব্রুয়ারি)

2026-02-25T13:24:47+00:00
2026-02-25T13:24:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ৪১)
X

জমি জবরদখল ও ধারাবাহিক প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মোশাররফ হোসেন মিল্লাত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শহরের সিনেমা হল মোড় সংলগ্ন জজ মিয়া মার্কেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশাররফ হোসেন মিল্লাত জানান, তার বাবা ও চাচা ১৯৯৪ সালে উপজেলার পৌর শহরের নান্দিনা আলিয়াবাদ মৌজায় ১০ শতাংশ জমি জনৈক গোপেশ চন্দ্র চৌধুরীর কাছ থেকে ক্রয় করেন। পরবর্তীতে ওই জমির দক্ষিণাংশের ৭.৮১ শতাংশসহ মোট প্রায় ১৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে ভোগদখল করে আসছেন দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা মো. আজিজুর রহমান।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সালিস-বৈঠক হলেও প্রভাব খাটিয়ে প্রতিবারই বিচার এড়িয়ে যান আজিজুর রহমান। পরবর্তীতে আদালতে মামলা করলে বিবাদীপক্ষের দায়ের করা প্রতারণামূলক মামলাগুলো খারিজ হয়ে যায়। পরে তিনি কিশোরগঞ্জ জজ আদালতে আপিল করেন। আপিল মামলাটিও শেষ পর্যন্ত খারিজ হলেও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে জমি দখলে রেখেছেন বলে দাবি করেন ভুক্তভোগী।

মোশাররফ হোসেন মিল্লাত আরও অভিযোগ করেন, বিবাদীর ছেলে আশফাকুর রহমান আদনান কখনো আইনজীবী, কখনো সংবাদকর্মী পরিচয়ে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাদের নিয়োজিত সন্ত্রাসীদের মাধ্যমেও বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, প্রাণনাশের আশঙ্কায় একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি। বিচার না পেয়ে এবং ক্রমাগত হুমকির মুখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি তার বাবার ক্রয়কৃত জমির ন্যায্য মালিকানা ফিরে পাওয়া এবং স্বাভাবিক জীবনযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy