লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থীরা।
অন্যদিকে দলীয়ভাবে প্রার্থী না দিলেও বাংলাদেশ আওয়ামী লীগ-ঘনিষ্ঠ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৮ জন সদস্য এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্লাহ পুনরায় নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে আবদুল মজিদ ও মো. আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম জুয়েল ও চাঁদ মনি মোহন নির্বাচিত হয়েছেন। এছাড়া পাঠাগার সম্পাদক পদে মুহাম্মদ মোশারফ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জামাল উদ্দিন এবং অডিটর পদে মো. রাকিবুল হাসান অপু নির্বাচিত হন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন আজহার উদ্দিন রকি, মো. নুরুল হুদা মুরাদ, মো. ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান, আবদুর রহিম মানিক ও জাফর আহমদ।
নির্বাচন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন এ কে এম হুমায়ুন কবির, মনির হোসাইন ও আতিক উল্লাহ।