নতুন দায়িত্ব পেলেন সাদিক কায়েম-ফরহাদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিবিরের চলতি বছরের পূর্ণাঙ্গ

2026-02-25T15:07:14+00:00
2026-02-25T15:07:14+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নতুন দায়িত্ব পেলেন সাদিক কায়েম-ফরহাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ১২২)
X

২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিবিরের চলতি বছরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে গত ২৬ ডিসেম্বর শিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচন হয়। নতুন এই কমিটিতে সাদিক কায়েম ও এসএম ফরহাদ গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

জানা গেছে, পূর্ণাঙ্গ কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্বে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসুর) ভিপি সাদিক কায়েম, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা এবং ডাকসুর জিএস এসএম ফরহাদ জায়গা পেয়েছেন প্রচার সম্পাদক পদে।

অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক হয়েছেন মু'তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। 

এ ছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব এবং সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসুর) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

এর আগে গত ২৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্রশিবিরের সদস্যরা। সেখানে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। 




  বিষয়:   সাদিক কায়েম  ফরহাদ  ডাকসু  শিবির 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy