জুনিয়র বৃত্তি পরীক্ষায় আড়াইহাজারের ইউনাইটেড স্কুলের ঈর্ষনীয় সাফল্য

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

২০২৬ ইং সনের জুনিয়র বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত সুনামধন্য ইউনাইটেড স্কুল এন্ড কলেজ ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে।আজ

2026-02-25T15:38:46+00:00
2026-02-25T16:07:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুনিয়র বৃত্তি পরীক্ষায় আড়াইহাজারের ইউনাইটেড স্কুলের ঈর্ষনীয় সাফল্য
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৪:০৭ পিএম  (ভিজিট : ১৮৭)
X

২০২৬ ইং সনের জুনিয়র বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত সুনামধন্য ইউনাইটেড স্কুল এন্ড কলেজ ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। 

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল প্রকাশের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিৎ হয়ে সাংবাদিকেদেরকে এ কথা জানান স্কুলের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, আড়াইহাজার উপজেলায় মোট ৫৬ জন শিক্ষার্থী অষ্টম শ্রেনী থেকে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করেছে ২৯ জন। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে ৬জন যার সংখ্যা পুরো উপজেলায় ৯ জন।

বিদ্যালয়টির এমন  ফলাফলে ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক সকলেই খুশি। এ সাফল্যের পিছনে শিক্ষক অভিভাবকদের উৎসাহ ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টাকে প্রধান্য দিয়েছেন সকলেই। তা ছাড়া বিদ্যালয়টি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হলেও এই প্রথম বিদ্যালয়ের নিজ নামে ফল প্রকাশ করা হয়েছে বলে জানান শিক্ষক শিক্ষিকারা। এর আগে অন্য স্কুলের নাম ব্যবহার করে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করতো বলে জানান বিদ্যালয় সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy