প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম (ভিজিট : ৬৪)

X
প্রাথমিকের গত বছরের স্থগিত থাকা বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০ শতাংশ এবং বেসরকারিতে ২০ শতাংশ বৃত্তি দেওয়া হবে।
মামলা-সংক্রান্ত কারণে গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়নি বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এপ্রিলে কোরবানি ঈদের আগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছরেরটি কি ডিসেম্বরে হবে-জানতে চাইলে তিনি বলেন, এটা আগে নেই, তারপর।