নবাব আমলের স্মৃতি: ফুলবাড়ীয়ায় ২৫৭ বছরের পুরনো মসজিদ

বুলেটিন ডেস্ক

ফিচার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার খান বাড়ি এলাকায় অবস্থিত প্রায় ২৫৭ বছরের প্রাচীন ঐতিহ্যবাহীজামে মসজিদটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।স্থানীয়দের

2026-02-25T16:20:32+00:00
2026-02-25T16:33:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবাব আমলের স্মৃতি: ফুলবাড়ীয়ায় ২৫৭ বছরের পুরনো মসজিদ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৪:৩৩ পিএম  (ভিজিট : ১১৯)
X

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার খান বাড়ি এলাকায় অবস্থিত প্রায় ২৫৭ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জামে মসজিদটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের জোড়বাড়ীয়া গ্রামের খান বাড়ি এলাকায় প্রায় ২৫৭ বছর পূর্বে এই গ্রামের আয়াত খান নামক এক ব্যক্তি নিজ উদ্যোগে স্থানীয়দের নিয়ে প্রতিষ্ঠা করেন এই প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানটি। ধারণা করা হয়, এটি নবাব শায়েস্তা খাঁ’র আমলে নির্মিত। তৎকালীন সময়ে আশপাশের প্রায় ৪ থেকে ৫টি গ্রামের মুসল্লিরা এই মসজিদে জুমার নামাজ আদায় করতেন। তবে কালের বিবর্তনে সময়ের পরিবর্তন হলেও মসজিদের দৃশ্যমান উন্নয়নে তেমন কোনো পরিবর্তন ঘটেনি।

মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মো. মজিবর রহমান খান জানান, মসজিদের মোট প্রায় ৭ একর জমি রয়েছে। স্থানীয়রা মিলেমিশে এই জমি চাষাবাদ করেন এবং সেখান থেকে প্রাপ্ত আয় ও এলাকাবাসীর সহযোগিতায় ইমাম ও মোয়াজ্জেমের বেতন প্রদান করা হয়। মসজিদ সংলগ্ন দুইটি পুকুর রয়েছে। 

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম খান বলেন, মসজিদের বয়স আনুমানিক ২৫৭ বছর। এখানে ‘বিবির ঘর’ নামে একটি স্থান রয়েছে, যেখানে কোনো ব্যক্তি অসুস্থ হলে নিয়ে আসার প্রাচীন প্রচলন ছিল।

মসজিদের পূর্ব ও পশ্চিম পাশে দুটি পুকুর রয়েছে; পশ্চিম পাশে ৫২ শতাংশ এবং পূর্ব পাশে প্রায় ১ একর জমি রয়েছে। এছাড়া মসজিদের দুই পাশে দুটি কবরস্থান রয়েছে। প্রতি শুক্রবার মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে জায়গার সংকুলান না হওয়ায় মসজিদটি সম্প্রসারণ করে পাশে আরেকটি বিল্ডিং নির্মাণ করা হয়েছে। 

এছাড়াও মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব ও প্রাচীন স্থাপত্যশৈলী দেখতে বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী প্রতিনিয়ত এখানে আসেন। প্রাচীন এই মসজিদের সংস্কার ও মূল স্থাপনা রক্ষায় স্থানীয় এলাকাবাসী রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক ও দানশীলদের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি ঐতিহ্যটি টিকিয়ে রাখতে ইসলামিক ফাউন্ডেশন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তারা।





Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy