প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম (ভিজিট : ৮২)

X
হাতিয়ায় এনসিপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের উপস্থিততে বিএনপি ও এনসিপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কয়েক দফায় উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
এসময় স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে এনসিপি কর্মীদের বিরুদ্ধে।
সংঘর্ষের একপর্যায়ে হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে সড়কের দুই পাশে দুই পক্ষ অবস্থান নিয়ে আছে, এতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানা গেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, সংসদ সদস্য হান্নান মাসউদ হাতিয়ার প্রকল্প বাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় এনসিপি ও বিএনপি কর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম জানান, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।