শ্রীমঙ্গলে ‘আলো’ ‘সাপোর্টিভ’ ও ‘সে-লিড’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ‘আলো’ ‘সাপোর্টিভ’ ও ‘সে-লিড’ প্রকল্পের উপজেলা পর্যায়ের উদ্বোধনী (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ ফেব্রæয়ারি ২০২৬)

2026-02-25T16:56:12+00:00
2026-02-25T16:56:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ‘আলো’ ‘সাপোর্টিভ’ ও ‘সে-লিড’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২৪৫)
X


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ‘আলো’  ‘সাপোর্টিভ’ ও ‘সে-লিড’ প্রকল্পের উপজেলা পর্যায়ের উদ্বোধনী (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রæয়ারি ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। অন্যদের মধ্যে ব্যক্তর্ব রাখেন জুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর, কৃষি সম্পসারন কর্মকর্তা উজ্জল সূত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, সমাজসেবা কর্মকর্তা সোহেব হোসেন চৌধুরী ও ম্যাঘ বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। 

উপস্থিত ছিলেন আলোয় আলো প্রকল্পের সমন্বয়কারি আমিনুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সূবর্ণা গোস্বামী, আলো প্রকল্পের সমন্বয়কারি মামুন ইসলাম, প্রকল্প কর্মকর্তা আশরাফ আলী ও সাপোর্টিভ প্রজেক্টের প্রকল্প কর্মকর্তা সুমাইয়া খন্দকার বৃন্তি প্রমুখ।

সভায় প্রকল্পগুলোর লক্ষ্য, কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদার করা হবে।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এবং এতে সহযোগিতা প্রদান করে এডুকো বাংলাদেশ।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, উন্নয়নকর্মী, সাংবাদিক, চা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি, নৃ-গোষ্ঠির প্রতিনিধি,  চা শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy