দর্শনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা: মূল অভিযুক্তসহ ৪ জন গ্রেপ্তার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় যুবদল কর্মী রিপনের ওপর সংঘটিত হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার

2026-02-25T17:06:32+00:00
2026-02-25T17:06:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দর্শনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা: মূল অভিযুক্তসহ ৪ জন গ্রেপ্তার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৫৬)
X


চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় যুবদল কর্মী রিপনের ওপর সংঘটিত হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,এজাহারভুক্ত আসামি যুবলীগ ও আওয়ামীলীগ করবি মো. খাইরুল, শরিফুল, কুদ্দুস ও হাসেম। বুধবার দুপুরের পর তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে দর্শনা থানা পুলিশের পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সহায়তা করে।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার সন্ধ্যায় দর্শনার ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে ইফতার শেষে নামাজে যাওয়ার সময় যুবদল কর্মি রিপন (৪৫) দুর্বৃত্তদের হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগে থেকে ওত পেতে থাকা হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকায় পঙ্গু  হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার শরীরে ১২৩টি সেলাই দেওয়া হয়েছে এবং শারীরিক অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

স্থানীয়দের দাবি, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মো. হাবিবুর রহমান বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, হত্যাচেষ্টা মামলার আওয়ামীলীগ ও যুবলীগ কর্মি চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আদালতে রিমান্ড আবেদন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy