প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম (ভিজিট : ৭৫)

X
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়ঘোপ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম।
অভিযানে মূল্যতালিকা না টানানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং ক্রয় রশিদ সংরক্ষণ না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫টি দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম বলেন, রমজানকে কেন্দ্র করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিভিন্ন ধারায় ৫টি দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাতে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেজন্য আমাদের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।