প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম (ভিজিট : ২৫০)

X
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় সভার শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।
বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবা বৃদ্ধি এবং নাগরিক ভোগান্তি নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহীদ পবিত্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংসদ সদস্য। পরে আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।
এছাড়াও উপজেলা প্রশাসন ভবনের সামনে পার্কিং টাইলস এবং কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।