নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১৮০ দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে

2026-02-26T11:01:41+00:00
2026-02-26T11:01:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১৮০ দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ৫৫)
X

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫টি পয়েন্টের ভিত্তিতে ব্ড়্মঅ ছয় মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


কর্মশালার প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের সব দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মার্চ থেকে আগস্ট পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক লক্ষ্যমাত্রার সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুতের জন্য অনুরোধ করেন।

সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহারের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৫টি বিষয় নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে ৫টি মৎস্য অধিদপ্তরের, ৫টি প্রাণিসম্পদ অধিদপ্তরের এবং বাকি ৫টি মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়ন করবে।


কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে ইশতেহার অনুযায়ী পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল জলিল। তিনি উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে পাঁচটি অধ্যায়ের মধ্যে উল্লেখযোগ্য হলো নারীর ক্ষমতায়ন, শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং বিভিন্ন প্রকল্প ব্যয়ের রিয়েল টাইম মূল্যায়ন ও স্পষ্ট হিসাব ইত্যাদি।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১৮০ দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

কর্মশালায় মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন। তিনি উল্লেখ করেন, মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বাস্তবায়ন করা সম্ভব গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম হলো, নতুন ৩৫টি অভয়াশ্রম স্থাপন, ৪০ হাজার নতুন জেলেকে খাদ্য সহায়তার আওতায় আনা, ১,৩৭৫ জনকে বিকল্প কর্মসংস্থানের আওতায় আনা ও ৮,০০৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা এবং মৎস্য আইন বাস্তবায়ন করা।

তিনি আরও উল্লেখ করেন, আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা তেলাপিয়া মাছের রেনু উৎপন্ন করা ৭.৮৩ লক্ষ কেজি, দেশীয় জাতের পোনা উৎপন্ন করা যাবে ৮১৫.৮ কেজি ও কার্প জাতীয় মাছের পোনা উৎপন্ন করা যাবে ১ লক্ষ ২৩ হাজার ৩৮৪ কেজি । পাশাপাশি দেশের ২৯ টি উপজেলায় অনলাইন ফিশ মার্কেটিং প্ল্যাটফর্ম চালু করা এবং উল্লিখিত সময়ের মধ্যে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মৎস অধিদপ্তরের পক্ষ থেকে ।


প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে নির্বাচন ইশতেহার অনুযায়ী পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ড. মোহাম্মদ বজলুর রহমান। তিনি বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী যেসব কাজ বাস্তবায়ন করা সম্ভব সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৩ কোটি ডোজ টিকা মাঠ পর্যায়ে সরবরাহ করা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে ১০০টি গরু, ১৮ হাজার ৬০০টি ছাগল, ৪২৬টি ভেড়া, ২৫০০টি হাঁস-মুরগি বিতরণ করা এবং গবাদিপশুর জাত উন্নয়নে প্রতি মাসে ৫ লক্ষ ডোজ উন্নত জাতের সিমেন মাঠ পর্যায়ে সরবরাহ করা।

তিনি আরও বলেন, চরাঞ্চলের ১৫০০ ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান এবং প্রতিমাসে প্রতি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে ৩০০ সেবাগ্রহীতাকে সেবা প্রদানসহ প্রাথমিকভাবে ১৫০০ খামারির বীমা ব্যবস্থার পাইলটিং শুরু করা হবে।

দিনব্যাপী এ কর্মশালায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারের আলোকে তৈরি করা মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ১৫টি পয়েন্টের ভিত্তিতে আগামী ছয় মাসের কার্যক্রমের লক্ষ্যমাত্রা সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে নির্ধারণ করা হয়। কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy