ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ এএম (ভিজিট : ৭০)

X
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদুর বাজারে দোকানে জিনিসপত্রের মুল্য তালিকা না থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।
বুধবার( ২৫ফেব্রয়ারী) বিকাল ৪টায় অভিযান পরিচালনা করেন। প্রেস রিলিজ থেকে জানা যায় উপজেলার দিগড় ইউনিয়নের ব্রাহ্মণশাসন বাজারে বিভিন্ন দোকানে মুল্য তালিকা না থাকা ও মালামালের ক্রয়ের রশিদ সংরক্ষণ না করে ব্যবসা করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানার পর বিভিন্ন দোকান তদারকি ঘটনার সত্যতা পান। পরে একজন কে এক হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান পবিত্র রমজান কে সামনে রেখে যদি কোন ব্যবসায়ী নির্ধারিত মুল্যর চেয়ে বেশী দামে জিনিস পত্র বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।