প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ১২:৩২ পিএম (ভিজিট : ৭২)

X
গাজীপুর মহানগরের ভোগড়া বাসন সড়ক এলাকায় বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন।
নিহত মো. সাইমন (১৮) চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের (মুন্সিপাড়ি) মোমিন মিয়ার ছেলে। তার বাবা স্থানীয় মালেকেরবাড়ি এলাকায় শাকিল এন্টারপ্রাইজের ম্যানেজার। সাইমন তার পরিবার নিয়ে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ভাড়ায় বসবাস করতেন। তিনি স্থানীয় বাসন সড়ক এলাকায় সুমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কর্মরত ছিলেন।
গাজীপুর মহানগরের বাসন থানার এসআই মো. সানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সাইমন বাসা থেকে বের হয়ে ওয়ার্কশপে যাচ্ছিল। পথে ভোগড়া বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় সকাল ৯টার দিকে ময়মনসিংহগামী একটি হাইয়েস মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত সাইমনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনা তদন্ত করছে এবং ফ্লাইট চালানো গাড়ির খোঁজে অভিযান চালাচ্ছে।