ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক নিহত

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে তারেক আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

2026-02-26T11:58:16+00:00
2026-02-26T11:58:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক নিহত
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ১০৭৫)
X


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে তারেক আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকেলে ইফতারের আগ মুহূর্তে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় একই গ্রামের গাজী মিয়ার ছেলে তারেক আহমদের সঙ্গে প্রতিবেশী আতিক আহমদ (২১) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আতিক আহমদ ধারালো অস্ত্র দিয়ে তারেকের বুকে, হাতে ও উরুতে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy