সাবেক চীফহুইপ জয়নুল আবদিন ফারুক এমপির স্ত্রীর দাফন সম্পন্ন

সেনবাগ প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সেনবাগ থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের

2026-02-26T14:09:02+00:00
2026-02-26T14:09:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক চীফহুইপ জয়নুল আবদিন ফারুক এমপির স্ত্রীর দাফন সম্পন্ন
সেনবাগ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৭১৬)
X

নোয়াখালীর সেনবাগ থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার নিজ বাড়ির দরজায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম মন্টু, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

জানাজায় বক্তব্যে জয়নুল আবদিন ফারুক স্ত্রীর মাগফিরাত কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন। কান্না জড়িত কণ্ঠে তিনি দাম্পত্য জীবনের ৫০ বছরের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

কানিজ ফাতেমা বুধবার (২৫ ফেব্রুয়ারি)  সকাল ১০:৪০ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩ নং বাড়ির সামনে এবং দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সেনবাগের ইয়ারপুরস্থ নিজ বাড়িতে। এরপর তিনি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, ২ কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়া নোয়াখালী জেলা বিএনপি, সেনবাগ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও শোকবার্তা প্রদান করা হয়েছে।

সদা হাসিখুশি ও সাদাসিধে জীবন যাপনকারী কানিজ ফাতেমা ছিলেন শিক্ষিত, ভদ্র এবং সর্বদা মানুষকে সহযোগিতা করা সুলভ মনোভাবসম্পন্ন। রাজনৈতিক পরিবারের সদস্য হলেও তিনি রাজনীতি বিমুখ ছিলেন এবং বিলাসিতা বা উচ্চাকাঙ্ক্ষায় আকৃষ্ট ছিলেন না।

মরহুমার মৃত্যুতে সেনবাগের বিএনপি ও অঙ্গসংগঠনসহ সর্বস্তরের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy