প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম (ভিজিট : ১৯৮)

X
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে এম. আর. রুমন জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১৩তম স্থানসহ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছেন।
ফলাফল প্রকাশিত হওয়ার পর বুধবার বিকালে তার বাবা আব্দুর রাজ্জাক জানান, মৌসুমী নাসরিন (মা) এবং তার পরিবার রুমনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
২০২৫ সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় কিশোরগঞ্জ উপজেলায় মোট ৫৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে ২৯ জন ট্যালেন্টপুলে এবং ৬১ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছেন।
রুমনের এই সাফল্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে এবং স্থানীয় শিক্ষাবোর্ডের কাছ থেকে কৃতিত্বের স্বীকৃতি পাওয়া এই অর্জন উপজেলার শিক্ষার মানকে তুলে ধরেছে।