প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ৩:১৩ পিএম (ভিজিট : ৬৮)

X
কুমিল্লার মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের সভাপতি সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে ২০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে আরও বিতরণ করা হবে।
এ সময় প্রধান অতিথি ছিলেন উন্নয়ন ফোরামের উপদেষ্টা প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা, সমাজসেবক ডা: আব্দুল হাই মজুমদার এবং প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিজি। ফোরামের কার্যক্রম উপস্থাপন করেন নির্বাহী সদস্য সাইফুল ইসলাম।
উন্নয়ন ফোরামের সভাপতি বলেন, “আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফোরামের কার্যক্রম কেবল মনোহরগঞ্জে নয়, ভবিষ্যতে দেশব্যাপী হতদরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং সমাজ উন্নয়নে সম্প্রসারিত হবে।”