প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম (ভিজিট : ৬৮)

X
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের করা পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্ট জামিন দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট হৃদয় রহমান।
মিনারুল ইসলাম হত্যাসহ ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলো নিয়ে এই পাঁচ মামলা করা হয়েছিল। পরে আইভীর বিরুদ্ধে আরও মামলা দায়ের হয়। এর আগে হাইকোর্টে জামিন হলেও আপিল বিভাগে তা স্থগিত হয়েছিল।