শাহবাগ থানার সামনে আবারও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে ফের শাহবাগ

2026-02-26T15:18:26+00:00
2026-02-26T15:18:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহবাগ থানার সামনে আবারও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ১০৬)
X

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে ফের শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজু ভাস্কর্য থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে শাহবাগ থানার সামনে সমবেত হন। 

শিক্ষার্থীরা জানান, গত ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাঈম উদ্দীনকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়ে গত ২৪ ফেব্রুয়ারি শাহবাগ থানার সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ডিসি মাসুদসহ হামলাকারী পুলিশদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল।

তারা আরও জানান, দাবিগুলো মেনে নেওয়ার জন্য সময় বেধে দেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা। অথচ সময় পেরিয়ে গেলেও কর্তৃপক্ষকে কোনো পদক্ষেপ নেয়নি। পূর্বের ঘোষণা অনুযায়ী যদি ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিল শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলেও জানিয়েছেন তারা।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy