দলের নাম ব্যবহার করে জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে গ্রেফতার: আমান উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি গণমানুষের দল, কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায়

2026-02-26T15:00:05+00:00
2026-02-26T15:00:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দলের নাম ব্যবহার করে জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে গ্রেফতার: আমান উল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৩৮)
X

বিএনপি গণমানুষের দল, কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

এসময় তিনি আরও বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়েই  প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সভাপতিত্বে এবং উপজেলা ভূমি সহকারি  কর্মকর্তা সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। আমান উল্লাহ আমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন- সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা চলবে না। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সে যদি আমার দলের লোকও হয়, তাকে আগে গ্রেফতার করুন।

তিনি আরও বলেন, ২০২৪ সালে যে চেতনা নিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, সেই বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন সাভারে  উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। সেগুলো মনোযোগ দিয়ে নোট নেন আমান উল্লাহ আমান এবং সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়নের আশ্বাস দেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy