জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে তাসনিম ফারিয়া
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম (ভিজিট : ৯২)

X
জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আতাউর রহমান কাজলের ছোট ভায়রার বড় মেয়ে তাসনিম ফারিয়া ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে।
সে দিনাজপুর শহরের সেন্ট ফিলিপস স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। ফারিয়ার বাড়ি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায়। তার বাবা বেসরকারি সংস্থা আরডিআরএস-এ রংপুরে কর্মরত এবং মা সুলতানা রাজিয়া গৃহিণী।
তাসনিম ফারিয়া তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেছে।