জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের সেই বদি

কক্সবাজার প্রতিনিধি

আইন-আদালত

জুলাই-আগস্টের হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)

2026-02-26T15:56:40+00:00
2026-02-26T15:56:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের সেই বদি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৮৭)
X

জুলাই-আগস্টের হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আবদুর রহমান বদি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনিও দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করা হয়। 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy