কেশবপুরে পঁচা মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

কেশবপুরে গরুর পঁচা মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৫) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

2026-02-26T16:06:51+00:00
2026-02-26T16:06:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেশবপুরে পঁচা মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ৪২)
X

কেশবপুরে গরুর পঁচা মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৫) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা পঁচা মাংস মাটি চাপা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের পুরাতন শ্রীগঞ্জ ব্রীজের পাশে জাকির হোসেন গরুর পঁচা মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ব্যবসায়ী জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার দোকান থেকে পঁচা মাংস জব্দ করে খোঁজাখালী খালের পাশে মাটি চাপা দেওয়া হয়। ঘটনার সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার ও পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর সুজয় কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন বলেন, পশু জবায় ও মাংসের মান নিয়ন্ত্রন আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দকৃত পঁচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy