উজিরপুরের বড়াকোঠায় অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকায় এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে পাঁচটি অসহায় পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের আগুনে

2026-02-26T16:12:48+00:00
2026-02-26T16:12:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উজিরপুরের বড়াকোঠায় অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ৩৪১)
X

উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকায় এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে পাঁচটি অসহায় পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের আগুনে শেষ হয়ে গেছে বহু বছরের সঞ্চয়, পরিশ্রম আর স্বপ্ন। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোঃ জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ছোট একটি শিখা দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের লেলিহান শিখা একে একে পাশের ঘরগুলো গ্রাস করতে থাকে। আতঙ্কিত পরিবারগুলো প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসলেও রক্ষা করা যায়নি ঘরের ভেতরের কোনো মালামাল।

চোখের সামনে নিজের ঘরবাড়ি পুড়ে যেতে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন— আঃ জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আঃ হক মল্লিক ও আঃ রব মল্লিক। আগুনে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবনের সব সঞ্চয় পুড়ে গেছে। এখন তারা খোলা আকাশের নিচে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy