পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গেমোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর পাকুন্দিয়া-মঠখোলা

2026-02-26T16:23:15+00:00
2026-02-26T16:23:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৯৯)
X

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর  পাকুন্দিয়া-মঠখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র হলেন নাছির উদ্দীন (১৭) উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোসেন্দী মানিক কবিরাজের বাড়ি থেকে শরীর ব্যাথার ঔষধ নিয়ে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া হয়ে বাড়িতে যাচ্ছিলেন নাছির উদ্দীন। ব্যাটারি চালিত অটোরিকশাটি পাকুন্দিয়া থেকে মঠখোলার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি পৌর সদরের নিশ্চিতপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে উভয়ের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলের মোটরসাইকেল চালক নাছির উদ্দীন নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
হুমায়ুন কবির, 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy