প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম (ভিজিট : ১৪৬)

X
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪টি মামলায় সাজাপ্রাপ্ত এবং আরও ৪টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার এসআই খালিদ হাসান তন্ময়, এএসআই সোহেল আহমেদ ও এএসআই মনছুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত আসামী মোমিন রোডের মৃত হাজী আঃ মোনাফের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামীর বিরুদ্ধে দায়রা-৫৫৮১/১৯, দায়রা-২৬৮৯/২০, দায়রা-২০৬৫/২১ এবং দায়রা-১৭৮২/২২ সংক্রান্ত মোট ৪টি সিআর সাজা পরোয়ানা রয়েছে। এছাড়াও সিআর-৮৪১/২২, সিআর-২৩৩২/২০, সিআর-১৭৮৯/২২ এবং সিআর-৯৯৩/২১ সহ আরও ৪টি সিআর পরোয়ানা বিজ্ঞ আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।