গাজীপুরে রিপন নিট কারখানায় বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায়

2026-02-26T16:53:10+00:00
2026-02-26T16:53:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে রিপন নিট কারখানায় বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৪৪)
X

বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কর্মবিরতি চলাকালে একপর্যায়ে শ্রমিকরা কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করেন এবং কারখানার ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। সেদিন বিকেল ৫টার দিকে তারা আন্দোলন স্থগিত করেন। তবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পুনরায় কর্মবিরতি শুরু হয়।

একজন কাটিং সেকশনের অপারেটর নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিন রাত ১১টা-১২টা পর্যন্ত ডিউটি করি, কিন্তু ঠিকমতো নাইট বিল পরিশোধ করা হয় না। রোজার মাসেও রাত পর্যন্ত কাজ করতে হয়।”

শ্রমিকদের অভিযোগ, পাওনা পরিশোধে গড়িমসি করায় তারা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু শ্রমিক কারখানায় ভাঙচুর চালায়। পরে শিল্প পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন জানান, প্রথমে এক মাসের বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। পরে মালিকপক্ষ বৃহস্পতিবার বিকেলে তিন মাসের নাইট বিল এবং আগামী রোববার বাৎসরিক ছুটির বকেয়া পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বিকেল ৩টা থেকে নাইট বিল পরিশোধ শুরু করা হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। বকেয়া পরিশোধ শুরু হলে শ্রমিকরা আন্দোলন থেকে সরে যান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy