সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ৬ কোটি টাকার চেক বিতরণ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

একটি দুর্ঘটনা, একটি পরিবারের সারাজীবনের কান্না’-এ বাস্তবতাকে তুলে ধরে যশোরসহ ৩ জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের

2026-02-26T16:51:31+00:00
2026-02-26T16:51:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ৬ কোটি টাকার চেক বিতরণ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৯০)
X

একটি দুর্ঘটনা, একটি পরিবারের সারাজীবনের কান্না’-এ বাস্তবতাকে তুলে ধরে যশোরসহ ৩ জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যেগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে ১৫০জন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে মোট ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা। এরমধ্যে যশোরে ৬৯, মাগুরা ১৯ ও ঝিনাইদহ জেলার ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যদের হাতে ৬২টি চেক দেয়া হয়।

দুর্ঘটনায় ৭০ শতাংশ মোটরসাইকেলে ঘটে উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে ২টি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদানের নিয়ম করা হচ্ছে। এ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহবান জানান।

জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটি এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy