প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ৫:০৪ পিএম (ভিজিট : ১৮৬)

X
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক দেবিদ্বার উপজেলা বড়শালঘর এলাকায় সংচাইল বাজার সংলগ্ন ইটবাহী ট্রাক্টার ও অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা যান, চারজন আহত, তিনজনকে উন্নত চিকিৎসা জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়শালঘর সংচাইল বাজার সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক (৩২) পৌর এলাকায় ইউনুস মিয়ার বড়পুত্র অপরদিকে আহত হচ্ছে -রুহুল আমিন (৪৫) আল-আমীন (৩৫) উভয়- পিতা রশিদ মিয়া, কাজী একরামুল (৪৫) রেনু মিয়াসুমন (৩০) পিতা -জাফর মিয়া উভয় সাং দেবিদ্বার পৌর ফতেহাবাদ এলাকার বাসিন্দা।
নিহত ওমর ফারুকের মামা আঃ মোমেন জানান' আমার ভাগিনা ধাঁনের কুড়া বিভিন্ন গ্রাম থেকে ময়াল সংগ্রহ করে পাইকারী বিক্রি করে আজ আল্লাহ ডাকে সড়ক দূর্ঘটনা ঘটনাস্থলে মারা যান।
মিরপুর হাইওয়ে উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে দিকে একটি ইটবাহী ট্রাক্কার ও অটোরিকশা সংঘর্ষ ঘটনা ঘটেছে আমরা খবর পেয়ে স্থানীয় লোকদের সহযোগিতা মৃত, আহতদের উদ্ধার করি। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে আমরা হাসপাতালে খোঁজ খবর নেই।
পুলিশ আরো জানান' ট্রাক্টার ও অটোরিকশা উদ্ধার করে ফাঁড়িতে নিয়েছে। মরদেহ নিহতদের পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে