মিল্লাত গ্রুপের প্রতিষ্ঠাতা মিয়া আবদুল্লাহ ওয়াজেদের মাগফেরাতে দোয়া কামনা

অনলাইন ডেস্ক

অন্যান্য

মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ মিয়া আবদুল্লাহ ওয়াজেদ এর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া

2026-02-26T17:22:11+00:00
2026-02-26T17:22:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিল্লাত গ্রুপের প্রতিষ্ঠাতা মিয়া আবদুল্লাহ ওয়াজেদের মাগফেরাতে দোয়া কামনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ১৪১)
X

মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ মিয়া আবদুল্লাহ ওয়াজেদ এর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা পরিবারের।

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য মিয়া আবদুল্লাহ ওয়াজেদ বুধবার রাতে ঢাকার Combined Military Hospital Dhaka (CMH), ঢাকা ক্যান্টনমেন্টে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুম তাঁর সহধর্মিণী, ২ পুত্র, ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে দেশ একজন দূরদর্শী শিল্পনেতা, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে হারাল।

তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে অনুষ্ঠিত ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (CIP) হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। পাশাপাশি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)-এর সদস্য এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর পরিচালক হিসেবে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষার মান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হিসেবে তিনি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা ও সম্মাননা অর্জন করেন।

মরহুমের প্রথম জানাজা বুধবার বাদ জুহর দুপুর ১:৩০ ঘটিকায় জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজা-এ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা তাঁর নিজ গ্রাম কুটি-তে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ।

মরহুমের আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে জানাজায় অংশগ্রহণ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy