হাজীগঞ্জে দুই দিনব্যাপী বইমেলা সমাপ্ত
হাজীগঞ্জ (চাদঁপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিট : ১১০)

X
চাঁদপুরের হাজীগঞ্জ ল্যাবরেটরি স্কুলের সার্বিক তত্তাবধানে এবং শিশু কিশোর সাহিত্য একাডেমি এর উদ্যোগে দুই দিনব্যাপী বইমেলা বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত হয়েছে।
হাজীগঞ্জ ল্যবরেটরি স্কুল ব্যবস্থপনা কমিটির চেয়ারম্যান মো: কাউছার আলম পাটোয়ারী সভাপতিত্বে প্রতিষ্ঠানের মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মো: তানবিন আহম্মেদ রাহী, সুর্বণা সাহা প্রমুখ।
উল্লেখ্য, শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করতে এবং মাতৃভাষার মাসকে স্মরনীয় করতে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এই দুইদিন বইমেলার উদ্যোগ নেওয়া হয়েছিল।