প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম (ভিজিট : ১৯৭)

X
ভোলায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে গাঁজাসহ ২জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন মুহুরী পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ঐ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলো ভোলা সদর উপজেলা চরশামাইয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা মো: হারুন (৩০) ও মোঃ রবিউল ইসলাম (২০)।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।