রমজান উপলক্ষে জাজিরা পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের জাজিরায় উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রদলের পাশাপাশি জাজিরা

2026-02-26T19:51:47+00:00
2026-02-26T20:08:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজান উপলক্ষে জাজিরা পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ৮:০৮ পিএম  (ভিজিট : ৮৩)
X

শরীয়তপুরের জাজিরায় উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রদলের পাশাপাশি জাজিরা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক লোকজন নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় মাদরাসার এতিম ছাত্রদের পাশাপাশি উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম-আহ্বায়ক শিকদার মাহমুদ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি নজরুল কাজী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান মিলন, উপজেলা বিএনপি নেতা নুর মোহাম্মদ মাদবর, পৌরসভা বিএনপির ০১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক তুহিন শিকদার, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু আলেম ফকির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহালম আকন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম মনির হোসেন ও ছাত্রদল নেতা মিঠুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আয়োজনটিকে সাফল্য মন্ডিত করায় অনুষ্ঠানের আয়োজক উপজেলা ছাত্রদল নেতা সবুজ মাদবর ও সাহস সরদার এবং পৌরসভা ছাত্রদল নেতা জয় বেপারি ও হৃদয় মুন্সিসহ অন্যান্যরা উপস্থিত অতিথি, নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy