স্ত্রীর ভোটও পেলেন না ‘বিদ্রোহী’ প্রার্থী আজাদ হোসেন খান

অনলাইন ডেস্ক

সারাবাংলা

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আজাদ হোসেন খান। ‘বিদ্রোহী’

2026-02-27T12:25:50+00:00
2026-02-27T12:25:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ত্রীর ভোটও পেলেন না ‘বিদ্রোহী’ প্রার্থী আজাদ হোসেন খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৩২)
X

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আজাদ হোসেন খান। ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় শেষপর্যন্ত স্ত্রীর ভোটটিও তার ঝুলিতে পড়েনি।

আজাদ হোসেন খান বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। এবারের নির্বাচনে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র বা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মাঠে নামেন। আর এখানেই তৈরি হয় পারিবারিক ও রাজনৈতিক এক অস্বস্তিকর সমীকরণ।

তার স্ত্রী অ্যাডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী একই ফোরাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। দলীয় অবস্থানের কারণে স্বামীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার সুযোগ ছিল না তার।

ভোট দেওয়ার প্রশ্নে তিনি দলীয় প্রার্থীকেই সমর্থন করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। ফলে স্বামীর ভোটের বাক্সে স্ত্রীর সমর্থনও জোটেনি।

বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করা হয়। মোট প্রদত্ত ভোটের মধ্যে আজাদ হোসেন খান পান ১০৭ ভোট। বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট এমএম শফিউল আজম পান ৩৪০ ভোট এবং বিপুল ব্যবধানে বিজয়ী হন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সভাপতি মেজবাউল হক মেজবা জানান, নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে আজাদ হোসেন খানকে দলীয়ভাবে শোকজ করা হয়েছে। হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তাকে সংগঠন থেকেও বহিষ্কার করা হতে পারে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy