প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম (ভিজিট : ১০৫)

X
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতা মো. শমশের আলী (৯০) বৃহস্পতিবার বিকালে নগরীর ঠাকুরপাড়া এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...... রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার বাদ জুম্মাহ টাউন হল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিকালে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাচারিতলা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, শমশের আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী। এছাড়া মো. আবুল কালাম এমপি, মো. জসীম উদ্দিন এমপি, সাবেক এমপি আবদুল গফুর ভ‚ঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।