সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টহয়ে জোনায়েদ কবিরাজ (১২) নামে ১ মাদ্রাসা ছাত্র মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারে

2026-02-27T18:46:52+00:00
2026-02-27T19:03:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৭:০৩ পিএম  (ভিজিট : ১১১)
X


নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোনায়েদ কবিরাজ (১২) নামে ১ মাদ্রাসা ছাত্র মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে পৌর এলাকার আনোয়ারা কমিউনিটি সেন্টারের বিপরীতে অবস্থিত মেজবাউর রহমানের বাড়ীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঐ বাড়ীর ছাদে খেলছিল সোনাইমুড়ী বাজারের ফার্নিচার ব্যবসায়ী স্বপন কবিরাজের ছেলে ও মাদ্রাসায়ে দারুল ঈমানের ১ম শ্রেণীর ছাত্র জোনায়েদ কবিরাজ (১২)। তখন তার হাতে থাকা ডিশের তার ছুঁড়ে মারলে ভবনটির পাশে থাকা কভার বিহীন বিদ্যুতের তারের সাথে ডিসের তারের এক প্রান্ত পেচিয়ে যায়। অন্য প্রান্ত শিশুটির হাতে থাকায় তাৎক্ষণিক বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। এ সময় তার সারা শরীরে আগুন জ্বলতে থাকে এবং একপর্যায়ে সে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করে। স্বপন কবিরাজ গত ১৫ বছর ধরে তার পরিবার নিয়ে এই এলাকায় বসবাস করছেন এবং ঐ বাড়িতে ভাড়া থাকেন। তারা চাঁদপুর জেলার মতলব দক্ষিণের উত্তর ফিংরা গ্রামের বাসিন্দা।

নিহতের বাবা স্বপন কবিরাজ বলেন, তারা এই বাড়িতে ভাড়া থাকেন। ৩ সন্তানের মধ্যে জোনায়েদ সবার ছোট। সকালে সে ডিশের তার দিয়ে ছাদে খেলছিল। কিন্তু হাতে থাকা ডিশের তারের ১ মাথা পল্লী বিদ্যুতের তারে গিয়ে পড়ে। অন্য মাথা জোনায়েদের হাতে থাকায় সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের লিডার কামাল হোসেন জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু, ততক্ষণে শিশুটি মারা যায়। পরবর্তীতে লাশটি উদ্ধার করে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করেন।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ থানায় দিয়েগেছেন। পরবর্তীতে তার অবিভাবকের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy