দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় ভুমি প্রতিমন্ত্রী

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

সারাবাংলা

নেত্রকোনা-০১ আসন দুর্গাপুর-কলমাকান্দা নির্বাচনী এলাকার ভুমি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শুক্রবার (২৭

2026-02-27T18:52:00+00:00
2026-02-27T19:09:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় ভুমি প্রতিমন্ত্রী
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৭:০৯ পিএম  (ভিজিট : ২৩৬)
X


নেত্রকোনা-০১ আসন দুর্গাপুর-কলমাকান্দা নির্বাচনী এলাকার ভুমি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা দুর্গাপুরে এসেছেন। 

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে ”গার্ড অব অনার” এর মাধ্যমে অভ্যার্থনা জানায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ কামরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য সকল কর্মকর্তা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন কালে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা শুধু আনুষ্ঠানিকতা নয় এটি পরিবেশ রক্ষা,জলবাযু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

বৃক্ষরোপন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, আমি আমার নির্বাচনী এলাকা দুর্গাপুরকে একটি দৃষ্টিনন্দন ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। সীমান্তবর্তী এই উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত এলাকা ও দুর্গাপুর সদর এলাকায় মাদকের যে সমস্যা রয়েছে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে। মাদক প্রবন ও অপরাধ প্রবন স্থানগুলো চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি দুর্গাপুর পৌরসভার সিসি টিভির ক্যামেরা পূণঃ স্থাপন করার জন্য নির্দেশ দেন।

তিনি আরো বলেন, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচী বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগনের প্রত্যাশা পূরণে প্রতিটি স্তরে আন্তরিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহŸান জানান । ভুমি মন্ত্রনালয় নিয়ে অতীতে বিভিন্ন সমালোচনা ও প্রশ্নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সারা দেশেই এই মন্ত্রনালয়ের কার্যক্রম নিয়ে নানা আলোচনা রয়েছে। তাই প্রথম অগ্রাধিকার হিসেবে মন্ত্রনালয়ের ইমেজ পূণরুদ্ধার এবং সেবা প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, জবাবদিহি মুলক ও জনবান্ধব করা। তিনি বলেন, দুনীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রী সভার প্রথম বৈঠকেই দুনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে বলে তিনি জানান। 

খাল, পুকুর ও জলাশয় পূররুদ্ধার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্ম পরিকল্পনায় এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অর্ন্তভ‚ক্ত রয়েছে। ইতি মধ্যে আন্তঃ মন্ত্রনালয় বৈঠতে বৃক্ষ রোপন ও খাল খনন কর্মসূচী এগিয়ে নেয়ার ব্যাপাওে ও আলোচন হয়েছে। 

মতবিনিময় শেষে বিকেলে দুর্গাপুর পৌরসভা চত্বরে বৃক্ষরোপন কর্মসুচী শেষে পৌরমিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় পৌরসভার উন্নয়ন মুলক কাজের খোজ খবর নেন।

সন্ধ্যায় স্থানীয় শ্রী শ্রী দশভ‚জা বাড়ী মন্দির প্রাঙ্গণে ৪০প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে উপস্থিত হয়ে শত শত সনাতন ধর্মালম্বী নারী পুরুষের উপস্থিতিতে সকলের উদ্যেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে আমরা সকলে মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের সবার উচিত জাতি ধর্ম নির্বিশেষে সবার আগে বাংলাদেশ গড়ার কাজ করে যাব।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy