আনোয়ারায় বৃদ্ধ মহিলা আগুনে দগ্ধ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে বসতঘর পুড়ে গেছে। এ সময় এক বৃদ্ধ মহিলা দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।বৃহস্পতিবার

2026-02-27T19:34:14+00:00
2026-02-27T19:34:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় বৃদ্ধ মহিলা আগুনে দগ্ধ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১০৩)
X

চট্টগ্রামের আনোয়ারায়  আগুনে  বসতঘর পুড়ে গেছে। এ সময় এক বৃদ্ধ মহিলা দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।

 বৃহস্পতিবার  সন্ধ্যা ছয়টায়  উপজেলার  চাতরী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রূদুরা গ্রামের বড়ুয়াপাড়া এলাকায় সুব্রত মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এদিকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম আগুনে দগ্ধ টকি বড়ুয়ার   খোঁজখবর নেয়ার জন্য তাৎক্ষণিকভাবে  বিএনপি'র একটি প্রতিনিধি দলকে নির্দেশ দেন।  

 সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার রুদুরা  গ্রামে বড়ুয়াপাড়া  সন্ধ্যায় বসত ঘরে আগুন লাগে।  ঘরের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রান্নাঘর পুড়ে যায়। এসময় ঘরের ভেতরে থাকা টকি বড়ুয়া (৭০) আগুনে দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আনোয়ারা উপজেলার হিন্দু বৌদ্ধ  খ্রিস্টান কল্যাণ  ফ্রন্টের    আহবায়ক  দিবাকর বড়ুয়া বলেন, আমার মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মুখের চামড়া, দুই হাত ও পাায়ের কিছু অংশ পুড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও ঘরের অধিকাংশ অংশ পুড়ে যায়।

 ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল্লাহ গণমাধ্যমকে  কে বলেন  সরু রাস্তা  ও রাস্তার পাশে থাকা বিভিন্ন বৃক্ষরাজির কারণে  ঘটনাস্থলে পৌঁছাতে  বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ১০ লক্ষ টাকা পরিমাণ মূল্যের মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম ১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য  আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের  নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এম মনজুর  উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের দগ্ধ টকি বড়ুয়া কে দেখতে যান। প্রতিনিধি দলটি  চিকিৎসার খোঁজ-খবর নেন। এই সময় আরো  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আখতারুন্নবী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নঈম উদ্দিন  যুবদল নেতা  আব্দুল কাদের ও মোহাম্মদ লোকমান উদ্দিন  প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy