প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম (ভিজিট : ৪৮৩)

X
টাঙ্গাইলের মির্জাপুরে ইউসিবি ব্যাংকের ২৩৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের শাফি টাওয়ারের দ্বিতীয় তলায় ইউসিবি ব্যাংকের ২৩৩ তম শাখার উদ্বোধন করা হয়।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
আরও উপস্থিত ছিলেন,মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা,সাধারণ সম্পাদক এসএম মহসীন,মির্জাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলী আজম সিদ্দিকী,প্রবাসী ব্যবসায়ী আজম মৃধা প্রমুখ।
ব্যাংক পরিচালনা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান (অডিট)ওবায়দুর রহমান এফসিএ,ইউসিবি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ,ইউসিবি'র মির্জাপুর শাখার ব্যবস্থাপক দীপঙ্কর সাহা প্রমুখ।
ফিতা কেটে ইউসিবি ব্যাংকের ২৩৩ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।