জানা গেল তারেক রহমানের সেই আসনে জামায়াত প্রার্থীর নাম

স্টাফ রিপোর্টার, বগুড়া

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে আবিদুর রহমান সোহেলকে ঘোষণা

2026-02-27T20:45:42+00:00
2026-02-27T20:47:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল তারেক রহমানের সেই আসনে জামায়াত প্রার্থীর নাম
স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৮:৪৭ পিএম  (ভিজিট : ৮৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে আবিদুর রহমান সোহেলকে ঘোষণা করেছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জরুরি দায়িত্বশীলদের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। আবিদুর রহমান সোহেল শহর জামায়াতের আমির এবং জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। তিনি আগেও এই আসনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে শহর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার জরুরি দায়িত্বশীলদের বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

বগুড়া-৬ আসনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের নতুন তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফশিল অনুযায়ী ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল। বিএনপি এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রেজাউল করিম বাদশাকে।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy