ঝুলন্ত সেতু ও ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা জুড়ে উন্নয়নের নতুন গতি আনতে একদিনে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন

2026-02-27T20:52:08+00:00
2026-02-27T20:52:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝুলন্ত সেতু ও ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৩৮৯)
X

বগুড়ার শিবগঞ্জ উপজেলা জুড়ে উন্নয়নের নতুন গতি আনতে একদিনে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মহাস্থান এলাকার শীলাদেবী ঘাটে করতোয়া নদীর ওপর ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার (ঝুলন্ত) সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৭ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই সেতু চালু হলে নদীতীরবর্তী কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ দূর হবে।

স্থানীয় সূত্র জানায়, বর্ষা মৌসুমে বিচ্ছিন্ন হয়ে পড়া অনন্তবালা, গড় মহাস্থান, কাজিপুর, ঘাগুরদুয়ার, রায়নগরসহ আশপাশের এলাকার মানুষ সরাসরি সড়ক যোগাযোগ সুবিধা পাবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রতিমন্ত্রী বলেন, এই সেতু নির্মাণের মাধ্যমে শিবগঞ্জ উপজেলা সদর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে বগুড়া শহর ও উত্তরাঞ্চলের জেলা শহরগুলোর সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

এর আগে সকালে উপজেলা সদরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাকবাংলো নির্মাণকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দীর্ঘদিন ধরে শিবগঞ্জে একটি মানসম্মত ডাকবাংলোর দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। নতুন এই ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা ও আগত অতিথিদের আবাসন সুবিধা নিশ্চিত হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান প্রতিমন্ত্রী।

দুপুরে তিনি মহাস্থানগড় এলাকায় যান এবং মাজার মসজিদে বক্তব্য দেন। এ সময় তিনি দেশের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য দোয়া কামনা করেন।

তিনি আরও জানান, প্রত্নতাত্ত্বিক এলাকা মহাস্থানে দর্শনার্থী ও সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে আরও একটি আধুনিক ডাকবাংলো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি, বগুড়ার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, একদিনে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হওয়ায় শিবগঞ্জবাসীর মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy