প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম (ভিজিট : ২৮৬)

X
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমীর (রঃ) মাজার জিয়ারত করেছেন নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত এমপি জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
জানা গেছে, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো, আনোয়ারুল হক এমপি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শুক্রবার সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমীর (রঃ) মাজার জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপি নেতা ও মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শামছুল হুদা শামীম প্রমুখ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমীর (রঃ) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।