ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী

2026-02-27T22:01:30+00:00
2026-02-27T22:01:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম   (ভিজিট : ৬৯২)
X

পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের উদ্যোগে ও সকল হাজীগণের নিজস্ব অর্থায়নে গোবিন্দাসী স্কুল ও বাজার কেন্দ্রীয় মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভূঞাপুর এজেন্সির ইনচার্জ আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম জুয়েল, হাজী সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ বদিউজ্জামান সহ ইউনিয়নের সকল হাজীগণ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত বয়ান ও দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল জামিয়া হোসাইনিয়া আরাবিয়া বোয়ালি মাদ্রাসার মুহতামিম পীরে কামেল শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম (দাঃ বাঃ)। এসময় দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy