পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম খান কারাবন্দী অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে

2026-02-27T22:26:51+00:00
2026-02-27T22:26:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম   (ভিজিট : ১৮৪)
গত বছরের ১১ আগস্ট তিনি গ্রেপ্তার হন
X

গত বছরের ১১ আগস্ট তিনি গ্রেপ্তার হন

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম খান কারাবন্দী অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেয় কতৃপক্ষ। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন শফিকুল ইসলাম খান। সরকার পতনের পর গত বছরের ১১ আগস্ট তিনি গ্রেপ্তার হন, পরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠায়। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী কারাগারের চিকিৎসক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল এবং পরবর্তীকালে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল।

পটুয়াখালী কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, ‘তার হার্টে ব্লক ছিল। প্রায়ই চিকিৎসার জন্য বাইরে পাঠানো হতো। বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy