নজরুল বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার ও ছাত্রদল নেতার হাতাহাতি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবের সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান

2026-02-28T11:11:15+00:00
2026-02-28T11:21:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার ও ছাত্রদল নেতার হাতাহাতি
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১১ এএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১১:২১ এএম  (ভিজিট : ১৩৩)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবের সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান ও যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলামের (হৃদয় আনান) হাতাহাতির ঘটনা ঘটেছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একটি চা-স্টলে দুই পক্ষের বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। 

কর্মকর্তা এহসান হাবীব অভিযোগ করেন তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। তিনি বলেন, চা খাওয়ার সময় সেখানে ছাত্রদলের কয়েকজন আসে এবং আমাকে প্রশাসনিক ভবনে না যাওয়ার জন্য বলে। আমি তাদেরকে বলি যেকোনো কাজে আমার সেখানে যাওয়া লাগতে পারে। তারা তবুও না করলে আমি বিষয়টি সংসদ সদস্যকে জানাবো বলে উত্তর দিই। এরপরই আহ্বায়ক ইমরান হোসেন প্রধান এবং হৃদয় আমাকে শারীরিকভাবে হেনস্তা করে। পরে সংসদ সদস্য লিটন সাহেবের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়।

এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, আসলে সেখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছিলো। এর বেশি তেমন কিছু হয়নি। পরে আলোচনায় বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও সাংবাদিকদের সাথে অসদাচরণের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলামকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল। 

অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাহীন ‘গরু’ সম্বোধন করায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ২০১৭ সালে উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবকে বহিষ্কার করে তৎকালীন প্রশাসন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে এহসান হাবীবকে আবারও চাকরিতে পুনর্বহাল করা হয়।





  বিষয়:   নজরুল বিশ্ববিদ্যালয়  উপ-রেজিস্ট্রার  ছাত্রদল নেতা  হাতাহাতি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy